ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের ঘোষণা

ঢাকার অদূরে আশুলিয়ার বেড়িবাঁধে শিল্পী সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। তবে বনভোজনে দাওয়াত দেওয়া হয়নি জায়েদ খানকে। এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন জায়েদ খান। শনিবার আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়। চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু এ তথ্য জানিয়েছেন। তিনি শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে এবার তিনি প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।


খসরু বলেন, আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।


ঘোষণাপত্রে জানানো হয়, কোনরূপ সাংগঠনিক দূর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিক ভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের এর সদস্যপদ বাতিল করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑